Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 June 2026

বিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ

অবশেষে ক্রিকেট বোর্ডে কাজ শুরু করলেন সৌরভ

বিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বার্ষিক সাধারণ সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই সৌরভকে আনুষ্ঠানিকভাবে বোর্ড সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। সৌরভের সরকারিভাবে সভাপতি হওয়ার খবর ট্যুইট করে জানিয়ে দিল বিসিসিআই।

আরও পড়ুন: নির্বাচন কমিশনার লাভাসার স্ত্রীকে আয়কর নোটিস, বিরোধিতা করলেই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের অভিযোগ বিরোধীদের

সৌরভ বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) এর ৩৩ মাসের মেয়াদ। এ দিনের সভায় প্রথমে তিন বছরের হিসেব পাশ করানো হয়। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি ঘোষিত হন সৌরভ। জয় শাহ হলেন বোর্ডের সচিব। অরুণ ধুমল হলেন কোষাধ্যক্ষ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation