Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

জারি কমলা সতর্কতা; বৃষ্টি শুরু কলকাতা সহ আশেপাশের জেলায় 

জারি কমলা সতর্কতা; বৃষ্টি শুরু কলকাতা সহ আশেপাশের জেলায় 

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল সপ্তাহের শেষে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়। সেই মতোই শনিবার সকাল থেকেই কলকাতা ও দুই ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশেও আকাশের মুখ ভার। যে কোনও মুহূর্তে ঝেঁপে বৃষ্টি নামবে। বৃষ্টির সময়টুকু লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভবনা রোয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা।

হাওয়া অফিসের তরফে এদিন জানানো হয়েছে, শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, অদ্রতাজনিত অস্বস্তিও থাকবে। রবিবার জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। 

এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর। 

আরও পড়ুন: নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় মুর্শিদাবাদে পদযাত্রা শুভেন্দু অধিকারীর, শান্তি বজায় রাখার আহ্বান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal