Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

মমতা ব্যানার্জির বাড়িতে ভাইফোঁটা নিতে শোভন! তৃণমূলে ফেরার ইঙ্গিত? বিড়ম্বনায় বঙ্গ বিজেপি

শোভনের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে, জল্পনা রাজ্য রাজনীতিতে

মমতা ব্যানার্জির বাড়িতে ভাইফোঁটা নিতে শোভন! তৃণমূলে ফেরার ইঙ্গিত? বিড়ম্বনায় বঙ্গ বিজেপি

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করে মঙ্গলবার মমতা ব্যানার্জির বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন শোভন চট্টোপাধ্যায়। এদিন দুপুর ২ টো নাগাদ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোভন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রীর বাড়িতে যান ভাইফোঁটা নিতে। গত অগাস্ট মাসে শোভন বিজেপিতে যোগ দেওয়ার পর এদিন তাঁর মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবেই দেখছে রাজনৈতিক মহল।
বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বছরখানেক আগের দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের। এক সময় শোভনের ওপর ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জানিয়ে দিয়েছিলেন, বৈশাখী এবং মেয়র পদের মধ্যে কোনও একটা বেছে নিতে। এরপরই মেয়র এবং মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শোভন। এ বছর লোকসভা নির্বাচনেও কার্যত নিষ্ক্রিয় ছিলেন তৃণমূলের একদা গুরুত্বপূর্ণ নেতা শোভন চট্টোপাধ্যায়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত অগাস্ট মাসে দিল্লি গিয়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। যদিও বিজেপিতে ইদানীংকালে শোভন খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না বলেই বারবার অলোচনা, জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে এদিন শোভনের বান্ধবীকে নিয়ে মমতা ব্যানার্জির বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়া রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল।
সূত্রের খবর, গত সপ্তাহে বৈশাখী বন্দ্যোপাধ্যায় একা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে ঘন্টা’দুয়েক ছিলেন তিনি। যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা সেদিন জানা যায়নি। কিন্তু এদিন শোভনের বান্ধবীকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়ায় বিড়ম্বনায় পড়ল বঙ্গ বিজেপি। এদিনই জল্পনা শুরু হয়ে গিয়েছে, এবার কি বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফিরবেন শোভন?

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট থেকে বিরত থাকুন, অশান্তির ঘটনায় এখনও গ্রেফতার ২০০, জানালেন এডিজি আইনশৃঙ্খল জাভেদ শামিম

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal