Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
14 July 2026

মহিলা পুলিশের বাহিনী ‘উইনার্স’র খপ্পরে শহরের ছয় ইভটিজার।

কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষিত মহিলা বাহিনী ‘উইনার্স’এর যাত্রা শুরু

মহিলা পুলিশের বাহিনী ‘উইনার্স’র খপ্পরে শহরের ছয় ইভটিজার।

শুরুতেই সাফল্য। বুধবার থেকেই যাত্রা শুরু করেছিল কলকাতা পুলিশের মহিলা কর্মীদের প্রশিক্ষণপ্রাপ্ত এক বিশেষ দল। মহিলা পুলিশের এই বিশেষ দলটির নাম দেওয়া হয়েছে ‘দ্য উইনার্স’। যাদের কাজ হবে ইভটিজারদের শায়েস্তা করতে বাইকে চড়ে শহরের এমাথা থেকে ওমাথা চক্কর দেওয়া ও নজরদারি চালানো। বেচাল দেখলেই ধরে নিয়ে, সোজা থানায়। বৃহস্পতিবার এই ‘উইনার্স’দের হাতেই ধরা পড়েছে শহরের ছয় ইভটিজার। কলকাতা পুলিশ এই নিয়ে বৃহস্পতিবার বিকালেই একটি ফেসবুক পোস্ট করে। তাতে লেখা হয়েছে, এদিন বিকেলেই ভিক্টরিয়া চত্বর থেকে এই ছয় ইভটিজারকে ধরা হয়েছে। বেড়াতে আসা মহিলাদের উত্যক্ত ও অশালীন ভঙ্গি করছিল তারা।

আরও পড়ুন: অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠির জের, ৪৯ জন বিদ্বজ্জনের বিরুদ্ধে মামলা দায়ের বিহারে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *