Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

এসএসসি মামলা, সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন

এসএসসি মামলা, সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষিক শিক্ষিকাদের আচমকা চাকরি চলে যাওয়ায় স্কুলের পঠনপাঠন এবং প্রশাসনিক কাজে প্রভাব পড়ছে। ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায়ের রিভিউ আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন।

যোগ্য শিক্ষকদের বাছাই করে যেভাবে আগামী ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ সুপ্রিম কোর্ট করে দিয়েছে, একইভাবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও সেরকম কোনও উপায় বের করার আর্জি জানানো হয়েছে বলে খবর। চলতি মে মাসের মধ্যেই বিষয়টি স্পষ্ট করে নিতে চায় রাজ্য সরকার।

গত ৩ এপ্রিল ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের চার দিনের মধ্যে সাময়িক সুরাহা চেয়ে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি খান্নার নির্দেশ দেন, চলতি মে মাসে বিজ্ঞাপন প্রকাশ এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া, এই পুরোটাই সেরে ফেলতে হবে।

আরও পড়ুন: ভুল স্বীকার করে মনোনয়ন প্রত্যাহার রতন মালাকারের, স্বস্তিতে শাসক শিবির 

সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ হলে শেষ চেষ্টা হিসেবে কিউরেটিভ পিটিশনের সুযোগ রয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal