Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
16 July 2026

নিরাপত্তা বাড়ল ‘মহারাজের’; ‘Y’র বদলে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন সৌরভ 

নিরাপত্তা বাড়ল ‘মহারাজের’; ‘Y’র বদলে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন সৌরভ 

আরও নিরাপত্তা বাড়ল সৌরভ গাঙ্গুলির। ওয়াই ক্যাটাগরির জায়গায় এবার থেকে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। প্রাক্তন অধিনায়ককে নিরাপত্তা দেবে রাজ্য সরকার। সূত্রের খবর, ব্যক্তিগত কারণেই সৌরভ গাঙ্গুলির এই নিরাপত্তা বাড়ানো হয়েছে।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ গাঙ্গুলি। যদিও ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন। বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছেন। ২০২২ সাল বোর্ডের সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয় তাঁর। বর্তমানে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অব ক্রিকেট পদে রয়েছেন তিনি। বর্তমানে আইপিএলের কারণেই শহরের বাইরে রয়েছেন।

জানা গিয়েছে, আগামী ২১ মে থেকে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। এর জেরে এবার থেকে সৌরভ গাঙ্গুলির সঙ্গে সর্বক্ষণের জন্য দু’জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকেবন। সেই সঙ্গে তিনি যেখানে যাবেন একটি বিশেষ গাড়ি থাকবে তাঁর সঙ্গে। তাঁর বাড়িতেও নিরাপত্তা বাড়বে। ক্রিকেট থেকে অবসরের পর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। এবার থেকে তা বেড়ে হবে জেড ক্যাটাগরি।

আরও পড়ুন: অজেয় সংহতি থেকে আহিরীটোলা সর্বজনীন, শহরের পুজোর উদ্বোধনে মুখ্য মন্ত্রী, দেখুন ফটো গ্যালারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal