Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

রাজ্যে মন্ত্রী হচ্ছেন তাপস রায়, নির্মল মাজি, সুজিত বসু এবং রত্না ঘোষ

চূড়ান্ত হল রাজ্য মন্ত্রিসভার রদবদল। মন্ত্রিসভায় আসছেন নতুন চার মুখ। সূত্রের খবর, বরাহনগরের বিধায়ক তাপস রায়, সল্ট লেকের বিধায়ক সুজিত বসু, নদিয়ার চাকদহের বিধায়ক রত্না ঘোষ এবং হাওড়ার উলুবেড়িয়ার বিধায়ক নির্মল মাজি রাজ্যের নতুন মন্ত্রী হচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে তাঁরা রাজভবনে শপথ নেবেন।
তাপস রায় এবং নির্মল মাজি এর আগে পরিষদীয় সচিবের দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু আদালতের নির্দেশে সেই পদ বাতিল হয়ে যায়। সেই হিসেবে এই চারজন এই প্রথম মন্ত্রী হলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন চার মন্ত্রীর দফতর নির্দিষ্ট হবে।

বৃহস্পতিবার শপথ নতুন মন্ত্রীদের

আরও পড়ুন: অবস্থানে অনড় মহুয়া মৈত্র, এবার নিশানা জি মিডিয়া

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal