Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

কানে বাটি হাতে স্টিলের গ্লাস! রানু মন্ডল কে নকল করে হুবুহু তার মতোই গান গাইলেন এক বৃদ্ধা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মজার ভিডিও, ভাইরাল ভিডিও

কানে বাটি হাতে স্টিলের গ্লাস! রানু মন্ডল কে নকল করে হুবুহু তার মতোই গান গাইলেন এক বৃদ্ধা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মজার ভিডিও, ভাইরাল ভিডিও

গত বছরই লকডাউনে দারুন ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে তার একটি গানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। তারপর থেকেই তিনি দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছেন। এমনকি মুম্বাইতেও হিমেশ রেশমি সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু যতদিন গিয়েছে রানু মন্ডল এর জনপ্রিয়তার ফিকে হতে শুরু করেছে। বর্তমানে তাকে নিয়ে নানান ধরনের ট্রোল এবং সমালোচনা হয়ে থাকে। বর্তমানে তিনি খবরের শিরোনামে উঠে আসলেও তাকে নিয়ে বেশিরভাগ সময় বিতর্কিত আলোচনায় হয়ে থাকে। তার ব্যবহার কথাবার্তা আচার আচরন সবকিছুই দর্শকদের কাছে বিরক্তিকর হয়ে উঠেছে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হল এমন একটি প্লাটফর্ম যেখানে বিভিন্ন মজার ভিডিও মুহূর্তের মধ্যেই পড়ে। রানু মন্ডল কে নিয়েও তৈরি হয় এইরকম নানান ধরনের মজার মজার ভিডিও যা মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। সম্প্রতি ভাইরাল হয়েছে সেরকম একটি মজার ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বয়স্ক ঠাকুমা চাষের জমিতে দাঁড়িয়ে অদ্ভুতভাবে সেজে রানু মন্ডল এর গান রেকর্ড করার ভঙ্গিতে নকল করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে রানু মন্ডল কানে যে হেডফোন পড়েছিলেন সেরকমই দুটো স্টিলের বাটি কে দড়ি দিয়ে বেঁধে কানে হেডফোন বানিয়েছেন বৃদ্ধা আর একটি স্টিলের গ্লাস মাইক হিসেবে সাজিয়েছেন তিনি। ব্যাকগ্রাউন্ড এ বেজে চলেছে রানু মন্ডলের গাওয়া ‘তেরি মেরি’ গানটি। আর সেই গানের সঙ্গে হুবহু ঠোঁট মিলিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে গান করে চলেছেন সেই বৃদ্ধা। আর এই ভিডিও রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। এই ভিডিও দেখে হাসতে হাসতে লুটোপুটি খেয়েছেন সকলে।

আরও পড়ুন: মাস গেলে লক্ষাধিক টাকা রোজগার, তবুও দামি শপিং মলের বদলে সাধারণ দোকান থেকে এই জামা কাপড় কেনেন রাজা – মধুবনী! তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment