Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

৫ লক্ষ টাকার জাল নোটসহ চাঁদনি চক এলাকা থেকে ধৃত মালদহের বাসিন্দা।

ফের জাল নোট চক্র ধরল কলকাতা পুলিশের এসটিএফ

৫ লক্ষ টাকার জাল নোটসহ চাঁদনি চক এলাকা থেকে ধৃত মালদহের বাসিন্দা।

চাঁদনি চক এলাকা প্রায় পাঁচ লক্ষ টাকার জাল নোটসহ ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। মালদহ জেলার বৈষ্ণব নগরের বাসিন্দা ইমামের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০০ টাকার ২০০ টি এবং ৫০০ টাকার ২০০ টি জাল নোট।

সূত্রের খবর, ইলেকট্রনিক সরঞ্জাম কেনার উদ্দেশ্যেই সে চাঁদনি চক এলাকায় এসেছিল। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তিকে জেরা করে এই জাল নোট চক্রের পিছনে আরও কারা রয়েছে তা জানার চেষ্টা চলছে। ইমাম হোসেনকে এদিনই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন: অচলাবস্থা কাটল, যাদবপুরে ফিরছে প্রবেশিকা পরীক্ষা।

ইমাম হোসেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *