Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

সুদীপার ‘রান্নাঘরে’ এবার অতিথি ছেলে আদিদেব! মাত্র ৩ বছর বয়সে পমফ্রেট মাছ রেঁধে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিলো একরত্তি খুদে, ভাইরাল ভিডিও

সুদীপার ‘রান্নাঘরে’ এবার অতিথি ছেলে আদিদেব! মাত্র ৩ বছর বয়সে পমফ্রেট মাছ রেঁধে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিলো একরত্তি খুদে, ভাইরাল ভিডিও

জি বাংলার জনপ্রিয় কুকিং ‘রান্নাঘরে’র সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। আর তার সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকাংশে দেখতে পাওয়া যায় তার তিন বছরের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে। তবে এবার সোশ্যাল মিডিয়া নয় বরং মায়ের সঙ্গে রান্নাঘরে হাজির হতে দেখা গেল একরত্তি আদিদেবকে। পাশাপাশি সক্রিয়ভাবে রান্নাতেও অংশগ্রহণ করে সকলকে চমকে দিয়েছে এই খুদে।

প্রসঙ্গত কিছুদিন আগেই তার তিন বছরের জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে অনেক ফটো শেয়ার করতে দেখা গিয়েছিল এই জনপ্রিয় সঞ্চালিকাকে। তবে এবার সকলের মাছের প্রতি অনীহা কাটাতে, বিশেষত শিশুদেরকে মাছ খেতে উৎসাহিত করতে ছেলেকে ক্যামেরার সামনে হাজির করলেন সুদীপা।

এদিন চ্যানেলে তরফ থেকে শেয়ার করা প্রোমোতে দেখা গেছে ক্যামেরা চালুর আগে চটজলদি ছেলে আদিদেবকে মেকআপ করে দিচ্ছেন মা সুদীপা। তারপর দর্শকদের উদ্দেশ্যে নিজের এবং বাবার নাম ঘোষণা করে রান্নায় অংশগ্রহণ করতে দেখা যায় আদিদেবকে।

আরও পড়ুন: রোহিত সেনকে বাঁচাতে বন্দুক ঘাড়ে নিয়ে নামছে শ্রীময়ী ও মিঠুদি! ‘গল্পের গরু গাছে উঠেছে’, তীব্র কটাক্ষ নেটিজেনদের, বিরক্ত দর্শক

মায়ের কোলে চেপে পমফ্রেট মাছ রান্নার সঙ্গে রান্নার বিভিন্ন প্রণালীতে সক্রিয়ভাবে অংশ নেয় সে। এমনকি ছোট্ট হাতে কাঁচালঙ্কা চিরে মাছের ঝোলেও দিতে দেখা যায় তাকে।
বলাই বাহুল্য এদিনের প্রোমো দেখে যারপরনাই চাঞ্চল্য পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ এত ছোট বয়সে রান্নাঘরে এর আগে কেউ আসেনি। তাই আদিদেবকে দেখে মুগ্ধ নেটিজেনদের একটি বড় অংশ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment