Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার নাট্যকার সুদীপ্ত চট্টোপাধ্যায়

যৌন হেনস্থার অভিযোগ ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার নাট্যকার সুদীপ্ত চট্টোপাধ্যায়

একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে নাট্যকার সুদীপ্ত চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ফেসবুকে সরব হওয়ার পর নির্যাতিতা মহিলারা ফুলবাগান থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তারপরই এদিন অভিযুক্ত নাট্যকারকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: এবার রাজ্যে নার্সদের দেওয়া হবে ‘ডাক্তারি’ ট্রেনিং, গ্রামে চিকিৎসায় উন্নতির জন্য এই উদ্যোগ

দু’দিন আগে এক মহিলা অভিনেতা, সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ জানিয়ে বলেন, অভিনয় শেখানোর নাম করে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। এই পোস্টের পরই আরও একাধিক মহিলা তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় নাট্য জগতে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়। তারপরই তদন্তে নেমে অভিযুক্ত নাট্যকারকে গ্রেফতার করে পুলিশ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal