Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

স্টিং অপারেশনে ধাক্কা খাওয়ার পরই ‘সুখবর’, বিহারে জুনিয়র ইঞ্জিনিয়রের সরকারি পরীক্ষায় সবাইকে টপকে এক নম্বরে সানি লিওন!

স্টিং অপারেশনে ধাক্কা খাওয়ার পরই ‘সুখবর’, বিহারে জুনিয়র ইঞ্জিনিয়রের সরকারি পরীক্ষায় সবাইকে টপকে এক নম্বরে সানি লিওন!

মঙ্গলবার কোবরা পোস্টের স্টিং অপারেশনে সানি লিওনকে বলতে শোনা গিয়েছিল, মোদী সরকার তাঁর স্বামীকে এদেশের নাগরিকত্ব দিলে, বিনামূল্যে তিনি বিজেপির হয়ে প্রচারমূলক পোস্ট করে দেবেন। রাত পোহাতেই বিজেপির শরিক নীতিশ কুমারের বিহারে সরকারি চাকরির পরীক্ষায় একেবারে প্রথম স্থানে সানি লিওন!

বিহারে জুনিয়র ইঞ্জিনিয়রের চাকরি পেতে চলেছেন সানি লিওন! সরকারি চাকরির পরীক্ষায় সবাইকে টপকে প্রথম হয়েছেন তিনি! এমনই অবাক করার মত কাণ্ড ঘটেছে বিহারে। সে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরে জুনিয়র ইঞ্জিনিয়র পদে চাকরির পরীক্ষায় সফলদের নাম বেরিয়েছে সরকারি ওয়েবসাইটে। সেখানেই তালিকার একেবারে ওপরে জ্বলজ্বল করছে সানি লিওনের নাম। বিহারের জনস্বাস্থ্য কারিগরি দফতরের তথ্য মোতাবেক সানি লিওন একজন ২৭ বছর বয়সী অবিবাহিত তরুণী। তাঁর ৫ বছরের কাজের অভিজ্ঞতাও রয়েছে বলে সরকারি ওয়েবসাইটে জানা যাচ্ছে। বাবার নাম লিওনা লিওন। সানি লিওন পেয়েছেন ৯৮.৫০ শতাংশ নম্বর। এই পরীক্ষায় তৃতীয় হয়েছেন যিনি, তাঁর নামেরও কোনও মাথামুণ্ডু খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিহারের জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের দাবি, কেউ দুষ্টুমি করে এমনটা করে থাকতে পারে। দ্রুত ভুল শুধরে দেওয়া হবে।

আরও পড়ুন: স্বাস্থ্যের কারণে জামিন পেয়ে ভোটে লড়ছেন! সাধ্বী প্রজ্ঞার ভোটে লড়া রুখতে আদালতে মালেগাঁও বিস্ফোরণের নিহতের বাবা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation