Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
4 July 2026

হৃদরোগে আক্রান্ত হলেন সুশান্ত সিং রাজপুতের বাবা, অবস্থা আপাতত স্থিতিশীল

ছেলে চলে গিয়েছে প্রায় ছয় মাস, কিন্তু আজও তার ন্যায় বিচারের অপেক্ষায় আছেন সুশান্তের বাবা কে কে সিং। কিন্তু এর মাঝেই

হৃদরোগে আক্রান্ত হলেন সুশান্ত সিং রাজপুতের বাবা, অবস্থা আপাতত স্থিতিশীল

ছেলে চলে গিয়েছে প্রায় ছয় মাস, কিন্তু আজও তার ন্যায় বিচারের অপেক্ষায় আছেন সুশান্তের বাবা কে কে সিং। কিন্তু এর মাঝেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, ইতিমধ্যেই তাকে ফরিদাবাদের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর অনেক দিন ধরেই তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন, তাই চিকিৎসার জন্যই এদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এখন কে কে সিং এর অবস্থা একটু হলেও স্থিতিশীল।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই নিজের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউডের অন্য সারির নায়ক সুশান্ত সিং রাজপুতের। আর এরপরেই গোটা বলিউডে শুরু হয় এক চরম অশান্তি। প্রকাশ্যে আসে বলিউডের অজানা বহু ইতিহাস এবং মাদক চক্রের জাল। ঘটনা থেকে একে একে মাদক কান্ডে জড়িয়ে পড়েন বহু বলি সেলেব। এমনকি মাদক কান্ডে গ্রেফতার হন সুশান্তের প্রেমিকা রেহা চক্রবর্তী এবং তার ভাইও।

এরপর একে একে সমস্যা এতো প্রকট হয় যে এনসিবি আরো অনেক তারকাকেও জিজ্ঞাসাবাদ চালায়। বহু অভিনেতা আর পরিচালকের বিরুদ্ধে নেপটিজমের অভিযোগও ওঠে। কিন্তু এরপরেও মেলেনে সুবিচার, সারা দেশ এখনো অপেক্ষা করছে সুশান্তের সুবিচারের। আর এসবের মাঝেই অসুস্থ হলেন সুশান্তের বাবা। সম্প্রতি একটি ছবিতে দেখা গিয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেডে শুয়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। সুশান্তের বাবার একপাশে দেখা হিয়েছে মেয়ে প্রিয়াঙ্কাকে এবং অপর পাশে রয়েছেন মিতু সিং। এই ছবি শেয়ারের সাথে সাথেই সুশান্তের বহু অনুগামীরা তাঁর বাবার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এমনকি কে কে সিং জানিয়েছেন, “সুশান্ত আত্মহত্যা করতে পারেনা। তাকে খুন করা হয়েছে। তাই আইনের কাছে একটাই আর্জি ছেলের মৃত্যুর ন্যায় বিচার”।

আরও পড়ুন: নতুন ছবির পোস্টারে নজর মন জিতলেন মধুমিতা, বড়দিনে আসছে মা মেয়ের মিষ্টি ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment