Gold ₹145,000/10g
Silver ₹242.67/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
14 July 2026

অভিষেকের অফিসে বৈঠকে কংগ্রেস ত্যাগী সুস্মিতা দেব

অভিষেকের অফিসে বৈঠকে কংগ্রেস ত্যাগী সুস্মিতা দেব

জল্পনা বাড়িয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে কংগ্ৰেস ত্যাগী সুস্মিতা দেব। সোমবার কং সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানান মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব।

এরপরেই এদিন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সঙ্গে নিয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অফিসে যান তিনি।

শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে দল ছাড়ার কোনও কারণ জানাননি। চিঠিতে তিনি লিখেছেন, কংগ্রেসের সঙ্গে তিন দশক ধরে যুক্ত ছিলাম। এতদিন আমার পাশে যেসব নেতা, মন্ত্রী ও সতীর্থরা ছিলেন, তাঁদের অনেক ধন্যবাদ। চিঠির একটি অংশে তিনি সোনিয়া গান্ধীকেও ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ৭ দিনে মোহভঙ্গ! তৃণমূলে ফিরতে চেয়ে তদ্বির বিজেপিতে যাওয়া বাচ্চু হাঁসদার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal