ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শণে যান রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত এলাকার ঘুরে দেখেন তিনি। নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়ায় সুজাতা দাস নামে এক মহিলার মৃত্যু হয় ঝড়ে গাছ পড়ে। তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন তিনি।
এর পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেন শুভেন্দু অধিকারী। কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে।
আরও পড়ুন: জানেন, বাংলার প্রথম বারোয়ারি পুজোর ইতিহাস, হুগলির বলাগড়ে কেন তা শুরু হয়েছিল? সেই পুজোর রীতিই বা কী?





