Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

‘মিঠাই’ ধারাবাহিকের আরো TRP কমে যাওয়ার আশঙ্কা! অভিনয়ে ফিরছেন ষ্টার জলসার জনপ্রিয় নায়িকা বিজয়লক্ষ্মী চ্যাটার্জী, শুটিং শুরু খুব শীঘ্রই, আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জী

‘মিঠাই’ ধারাবাহিকের আরো TRP কমে যাওয়ার আশঙ্কা! অভিনয়ে ফিরছেন ষ্টার জলসার জনপ্রিয় নায়িকা বিজয়লক্ষ্মী চ্যাটার্জী, শুটিং শুরু খুব শীঘ্রই, আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জী

স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম একটি ছিল ‘সংসার সুখের হয় রমনীর গুনে।’ ধারাবাহিকে পরান বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, মনু মুখার্জির মতো বড়-বড় অভিজ্ঞ অভিনেতারা অভিনয় করেছিলেন। তার পাশাপাশি ছিল সদ্য ইন্ডাস্ট্রিতে পা রাখা অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জী। এরপর অভিনেত্রী অভিনয় করেছেন ‘রানু পেল লটারি’ ‘দ্বিরাগমন’, এর মতো একাধিক ধারাবাহিকে। তারপর অবশ্য বেশ কয়েকবছর টেলিভিশনের পর্দা থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে আরো একবার পর্দায় ফিরতে চলেছেন বিজয়লক্ষ্মী।

জনপ্রিয় একটি চ্যানেলের হাত ধরেই টেলিভিশনের পর্দায় ফের কামব্যাক করছেন অভিনেত্রী। সমস্ত তথ্য এখনো জানা যায়নি। তবে বিজয়লক্ষ্মী সিরিয়ালের হাত ধরে কামব্যাক করছেন সেই খবর নিশ্চিত। কয়েক দিনের মধ্যে প্রমো ভিডিও শুটিং শুরু হয়ে যাবে। তবে মিডিয়া মাধ্যমে এখনই কিছু জানতে চাইছেন না তিনি। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে নতুন ধারাবাহিকের শুটিং।

তার প্রতিটি চরিত্রে রয়েছে ভিন্নরকম স্বাদ। নিজেকে প্রতিবার ভেঙে চুরে গড়ে তোলার চেষ্টা করেন তিনি। শিশু শিল্পী হিসেবে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। পড়াশুনা অভিনয় দুটোই সমান তালে চালাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন: মিঠাইয়ের সিদ্ধার্থ না গুড্ডির অনুজ, সৌন্দর্যের নিরিখে কার পাল্লা ভারী? কী মতামত নেটিজেনদের?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment