Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

শ্রাবন্তীর তৃণমূল যোগ! বিস্ফোরক টুইট তথাগত রায়ের

শ্রাবন্তীর তৃণমূল যোগ! বিস্ফোরক টুইট তথাগত রায়ের

ফিরহাদ হাকিম, শোভনদেব চ্যাটার্জি সহ একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির চিফ ইলেকশন এজেন্ট সোহেল দত্তকে। কোনও এক ব্যক্তি সেই ছবি শেয়ার করেছেন ফেসবুকে। আর সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন বিজেপি নেতা তথাগত রায়। ফেসবুকে ওই ব্যক্তি ছবির ক্যাপশানে লিখেছেন, আপনারা বিচার করুন। হ্যাশট্যাগে লেখা রয়েছে রিজাইন দিলীপ ঘোষ।

তথাগত রায় টুইটে প্ৰশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন এটা কি সত্যি? এর আগেও তথাগত রায়ের নিশানায় পড়েছিলেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। ভোটের ফলাফল প্রকাশে পরেই প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি শ্রাবন্তীর সঙ্গে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে নিয়ে কটাক্ষ করে বলে ছিলেন, ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন।

উল্লেখ্য, দোলের দিন গঙ্গাবক্ষে লঞ্চে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে হোলির আনন্দে মাততে দেখা গিয়েছিল বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী চক্রবর্তীদের। এই নিয়েও তীব্র কটাক্ষ করেছিলেন তিনি।

আরও পড়ুন: WB Election 2021: লজ্জা করে না মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করতে? মোদীকে ক্ষমা চাওয়ার দাবি Mamata’র

তাঁদেরকে টিকিট দেওয়ার প্রসঙ্গে দিলীপ, কৈলাশ, শিবপ্রকাশ, অরবিন্দ প্রভুদের নিশানা করেছিলেন তথাগত রায়

এবার ফের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিশানা তথাগত রায়ের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal