২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে সাধারণ মানুষের হয়রানি আরও বাড়ল।
শুনানিতে নথি হিসেবে আর গণ্য হবে মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এই মর্মে রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে দিল্লির নির্বাচন কমিশন।
যদিও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাতে গ্রহণ করা হয়, তার জন্য আগেও আবেদন করা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। এতদিন ধরে শুনানিতে ডাক পাওয়া বহু মানুষ নিজের মাধ্যমিক অথবা দশম শ্রেণির অ্যাডমিট কার্ডই প্রামাণ্য নথি হিসেবে কমিশনে পেশ করেছেন। নতুন করে তাঁদের আরও কোনও নথি দিতে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুন: Shikshashree Schemes: মমতার একুশে সাফল্যের নেপথ্যে ‘শিক্ষাশ্রী’র অবদান জানেন?




