Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

নথিতে গোলমাল, জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন

নথিতে গোলমাল, জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন

বাতিল হয়ে গেল তৃণমূল প্রার্থীর মনোনয়ন পত্র। পুরুলিয়ার জয়পুর বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল করল নির্বাচন কমিশন। বুধবার মনোনয়ন জমা করতে যান উজ্জ্বল কুমার। কিন্তু কিছু ত্রুটি থাকার কারণেই তা বাতিল হয়ে যায় বলেই জানা গিয়েছে কমিশন সূত্রে।

[আরও পড়ুন- MAMATA INJURY: পুলিশি গাফিলতির অভিযোগ জানাতে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল]

প্রথম দফা (২৭ মার্চ) জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ। এই ক্ষেত্রে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেছে। সেইকারণে আর মনোনয়ন জমা করতে পারবেন না তৃণমূল প্রার্থী। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। জেলার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই বিষয়ে কোন সিনিয়রদের সঙ্গে পরামর্শ করেননি উজ্জ্বল কুমার। কি কারণে মনোনয়ন বাতিল, তা তিনিই ভালও বলতে পারবেন। উল্লেখ্য, এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করবেন নরহরি মাহাতো। সংযুক্ত মোর্চার প্রার্থী ধীরেন মাহাতো।

আরও পড়ুন: রাজনীতি ছাড়লেন বাবুল সুপ্রিয়; দীর্ঘ ফেসবুক পোস্টে হেমন্তের গান শেয়ার করে লিখলেন নিজের চলে যাওয়ার কারণ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal