Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 July 2026

২৯ রাউন্ড গুলি করে পাক ড্রোন ফেরাল ভারতীয় সেনা

২৯ রাউন্ড গুলি করে পাক ড্রোন ফেরাল ভারতীয় সেনা

ফের ভারতের আকাশে পাকিস্তানের ড্রোন। শনিবার সকালে ভারত-পাক সীমান্তে জম্মুর আরএস পুরা সেক্টরের কাছে ড্রোন দেখা যায়। তা দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে বা বিএসএফ। এরপরেই ড্রোন পাকিস্তানের দিকে ফিরে যায়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টে ১০ মিনিট নাগাদ আকাশে একটা বিকট শব্দ শুরু হয়। এরপরেই বিএসএফ দেখতে পায় আকাশে একটি ড্রোন। ২৯ রাউন্ড গুলি চালিয়ে ড্রোনটিকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হয়।

এর আগেও জম্মু আরএস পুরা সেক্টরের একটি পাক ড্রোনকে সরিয়ে দেয় বিএসএফ। ফের ওই এলাকায় ড্রোন দেখা যাওয়ায় নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ।

আরও পড়ুন: আগামী মাসে মুখোমুখি হবেন ঋষি সুনক ও নরেন্দ্র মোদী, দুদেশের সম্পর্ক কেমন থাকবে, আলোচনা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation