Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

মরশুমের শেষ ডার্বি, বড় ম্যাচের ইতিহাসে সবচেয়ে কম দর্শক

মরশুমের শেষ ডার্বি, বড় ম্যাচের ইতিহাসে সবচেয়ে কম দর্শক

যুবভারতীতে মরশুমের শেষ ডার্বি ম্যাচ। বড় ম্যাচের ইতিহাসে সবচেয়ে কম দর্শক ডার্বি ম্যাচে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের অর্ধেক অংশ জুড়ে ফাঁকা ছিল। ডার্বি ম্যাচে যুবভারতীতে এত কম দর্শক আগে কোনও দিন হয়নি।

মোহনবাগান গ্যালারির বেশিরভাগ অংশ ভরা থাকলেও লাল হলুদ গ্যালারিতে সেইভাবে দর্শক ছিল না। উল্লেখ্য, দলের পারফরম্যান্স এবং ইস্টবেঙ্গলের কয়েকজন কর্তার বিরুদ্ধে ক্ষোভের জন্য ডার্বি বয়কটের ডাক দিয়েছিল লাল হলুদ সমর্থকরা।‌ সোশ্যাল মিডিয়ায় চলে সেই প্রচার।

অন্যদিকে রিমুভ এটিকে স্লোগানেরও কিছুটা প্রভাব পড়েছে মোহনবাগান গ্যালারিতে। স্টেডিয়ামের বাইরে দেখা যায় নানান ধরণের পোস্টার। যেখানে লেখা ‘যেদিন এটিকে সরবে, সেদিন মাঠ ভরবে।’

আরও পড়ুন: আজ শুরু আই লিগ, প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports