Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার, শুভেচ্ছা জানালেন আইনমন্ত্রী

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার, শুভেচ্ছা জানালেন আইনমন্ত্রী

দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার। বৃহস্পতিবার আইনমন্ত্রী কিরেন রিজেজু টুইট করে রাজীব কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ১৫ মে থেকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ সামলাবেন রাজীব কুমার। আমার আন্তরিক শুভেচ্ছা রইল তাঁর জন্য।

সুশীল চন্দ্রের জায়গায় নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন তিনি। সুশীল চন্দ্রের মেয়াদ শেষ হচ্ছে ১৪মে। এর পরের দিন অর্থাৎ ১৫ মে নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার। ২০২০ সালে দেশের নির্বাচন কমিশনার হন রাজীব কুমার। ১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের এই আইএএস আধিকারিক কেন্দ্রীয় অর্থসচিবের দায়িত্বও পালন করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation