প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম। শনিবার কলকাতায় এক লাফে অনেকটা বাড়ল হলুদ ধাতুর দাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকা। সরস্বতী পুজো উপলক্ষ্যে শুক্রবার বন্ধ ছিল সোনার পাইকারি বাজার। বৃহস্পতিবারের তুলনায় এদিন ৬ হাজার ১০০ টাকা দর বেশি ছিল সোনার।
একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ২২ ক্যারেট গয়না সোনার দামও। শনিবার ১০ গ্রাম গয়না সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৫০ হাজার ৭৫০ টাকায়।
শনিবার কলকাতায় খুচরো রুপোর কেজি প্রতি দর ছিল ৩ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ২৮ হাজার ২০০ টাকা বেশি। চলতি বছরের শুরুতে অর্থাৎ রুপোর কেজি প্রতি দর ছিল ২ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। প্রায় ২৫ দিনের মাথায় রুপোর দাম ১ লক্ষ টাকার বেশি বাড়ল।
বেড়েই চলেছে সোনার দাম, পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Business and Finance



