Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

বিজেপির হাত ধরেই বাংলায় আসল পরিবর্তন, রোড শো থেকে হুঙ্কার মিঠুনের

বিজেপির হাত ধরেই বাংলায় আসল পরিবর্তন, রোড শো থেকে হুঙ্কার মিঠুনের

শেষ হয়েছে তৃতীয় দফার ভোট। ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ। এর আগে ফের নির্বাচনী প্রচারে পথে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে।

চতুর্থ দফায় ভোট সোনারপুর উত্তর কেন্দ্রে। বুধবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্যের হয়ে রোড শো করলেন বিজেপির তারকা প্রচারক। মাথায় সাদা কাপড়, চোখে সানগ্লাস, কালো শার্ট পরে হুডখোলা গাড়িতে রোড শো তে দেখা যায় পর্দার “এমএলএ ফাটাকেষ্ট”কে।

রোড শোতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। গেরুয়া বেলুন, আর গাদা ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছিল পুরো রোড শো।

আরও পড়ুন: অমিত শাহ-মমতা মুখোমুখি, অভ্যন্তরীণ নিরাপত্তা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সোনারপুর উত্তর কেন্দ্রের বিভিন্ন জায়গা দিয়ে যায় রোড শো। রোড শো থেকে মিঠুন বাংলায় আসল পরিবর্তনের ডাক দেন। তিনি জানান, এতদিন বাংলায় আসল পরিবর্তন হয়নি। বিজেপি এলে আসল পরিবর্তন হবে। মানুষের ভিড় সেই বার্তাই দিচ্ছে।

প্রার্থী না হলেও বিজেপির তারকা প্রচারক তালিকায় প্রথম দিকেই স্থান পায় মিঠুনের নাম। এর আগেও একাধিক প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে দেখা যায় পর্দার “ডিস্কো ডান্সার”কে। একেবারে পর্দার ‘মহাগুরু’র স্টাইলে ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। প্রচারে ফিল্মি কায়দায় কখনও বলছেন, ‘আমি জলঢোড়া নই, বেলে বোড়া নই, আমি জাত কোবরা। আবার কখনও বলছেন, “এক ছোবলেই ছবি”। এই দুটো ডায়লগই মিঠুন অভিনীত সিনেমার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal