Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 June 2026

এবার রাজ্যের সব সরকারি স্কুলে ইউনিফর্মের রঙ হতে চলেছে নীল-সাদা

এবার রাজ্যের সব সরকারি স্কুলে ইউনিফর্মের রঙ হতে চলেছে নীল-সাদা

রাজ্যের সব স্কুলের ইউনিফর্মের রঙ হতে চলেছে নীল-সাদা। এমনই নির্দেশিকা জারি করেছে নবান্ন। পাশাপাশি রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বয়ন শিল্পকে চাঙ্গা করতেও নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এরআগে পড়ুয়াদের ইউনিফর্ম বানানোর জন্য স্কুলগুলিকে টাকা পাঠাত রাজ্য সরকার‌। কিন্তু ইউনিফর্মের কাপড় আসত অন্য রাজ্য থেকে। কিন্তু এবার আর তা হবে না। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বয়ন শিল্পকে চাঙ্গা করতে রাজ্যের বিভিন্ন বয়ন সংস্থা থেকে কাপড় কিনবে সরকার। আর সেই কাপড় দিয়ে ইউনিফর্ম বানাবে স্বনির্ভর গোষ্ঠীগুলি। এতে একদিকে যেমন রাজ্যের কর্মসংস্থান বাড়বে অন্যদিকে আর্থিকভাবে লাভের মুখ দেখবে রাজ্য সরকার।

জানা গিয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রদের দেওয়া হবে হাফপ্যান্ট, হাফ শার্ট, ফুল প্যান্ট ও ফুল শার্ট। পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের দেওয়া হবে দুটি শার্ট, একটি স্কার্ট এবং একটি টিউনিক। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের দেওয়া হবে একটি হাফ ও একটি ফুল শার্ট এবং দুটি ফুল প্যান্ট। ছাত্রীদের দেওয়া হবে দুটি করে সালোয়ার কামিজ এবং ওড়না। স্কুলের লোগো দেওয়া ব্যাজও দেওয়া হবে।

আরও পড়ুন: শুভেন্দু: অমিত শাহ আমার বড়ো ভাই, করোনার সময় ২ বার খোঁজ নিয়েছেন, আমার প্রণাম

শিক্ষা দফতরকে পাঠানো হয়েছে সেই নির্দেশিকা। ইতিমধ্যেই রাজ্যের সব সরকারী স্কুলগুলিও জেনে গিয়েছে সেই নির্দেশিকার কথা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal