তাঁদের দুজনের নাম নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছিল। অবশেষে কৃষ্ণা চক্রবর্তী হলেন বিধানগরের মেয়র। সব্যসাচী দত্তকে চেয়ারম্যান করা হয়েছে। বিধাননগর পুরভোটের ফল প্রকাশের পর কৃষ্ণা এবং সব্যসাচী দুজনকেই দেখা গিয়েছিল কালীঘাটে। মেয়র হওয়ার দৌড়ে দুজনের নাম নিয়েই তীব্র আলোচনা শুরু হয়েছিল। অবশেষে সব্যসাচী দত্তকে পেছনে ফেলে মেয়র হলেন মেয়রের চেয়ারে বসলেন কৃষ্ণা।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারও পথে তৃণমূল
অন্যদিকে বাকি দুই পুরসভার মেয়রের নাম ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। এদিন তিনি জানান, চন্দনগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোল পুরসভার মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়।




