Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

Mamata: এখন BJP মারছে আগে মারত CPM, মেরেধরে আমাকে আটকানো যাবে না

Mamata: এখন BJP মারছে আগে মারত CPM, মেরেধরে আমাকে আটকানো যাবে না

আমাকে কোথাও মারতে বাকি রাখেনি। আগে সিপিএম মারত, এখন মারছে বিজেপি। সিপিএমের হার্মাদরাই বিজেপির ওস্তাদ হয়েছে। বুধবার গোপীবল্লভপুর ও লালগড়ের সভা থেকে নন্দীগ্রামের ঘটনা নিয়ে  ফের একবার বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা ব্যানার্জি। তাঁর কথায়, আগে মাথায় মেরেছে, চোখে মেরেছে, কোমরে মেরেছে। বাকি ছিল পা। এবার সেই পায়েই মারল।
সেই সঙ্গে তৃণমূল নেত্রীর দাবি, আমার একটা পা ভাঙা তো কি হয়েছে, আমার ‘মা বোনেদের’ দু’পায়ে ভর করে আমি লড়াই চালিয়ে যাব। বিজেপিকে তাড়াবই।
দলত্যাগীদের উদ্দেশ্যেও আক্রমণ শানান তৃণমূল নেত্রী। মমতার দাবি, সিপিএমের হার্মাদরাই বিজেপিতে যোগ দিয়ে ওস্তাদ হয়েছে। মমতা বলেন, তাঁর কাছে খবর আছে ভিনরাজ্য থেকে বিজেপি লোক ঢুকিয়ে ভোটে গন্ডগোল পাকাতে চাইছে।
গোপীবল্লভপুরের সভা থেকে মমতা বলেন, লোকসভায় বুথ লুট করে ঝাড়গ্রামে বিজেপি জিতেছে।
জনসভা থেকে মমতা বামপন্থীদের উদ্দেশ্যেও বার্তা দেন। বলেন, বামপন্থী বন্ধুদের বলব যাঁরা বিজেপিকে রুখতে চান তাঁরা আমার সঙ্গে হাত মেলান। মমতা ঘোষণা করেন, তৃণমূল ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে ৩২ হাজার ছেলে মেয়েকে চাকরি দেওয়া হয়েছে। তৃণমূল ক্ষমতায় এলে আরও চাকরি দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

[আরও পড়ুন- বঙ্গ ভোটে ধোনি-যোগ! খড়গপুরে হিরণের বিরুদ্ধে হেলিকপ্টার শট নিয়ে তৈরি প্রদীপ]

অন্যান্য সভার মত ‘মা, বোনেদেরও’ মমতা বার্তা দেন। মা বোনেদের উদ্দেশ্যে মমতার আবেদন, বিজেপিকে রুখতে সামনে এগিয়ে আসুন। উনিশের লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি বিপুল শক্তি বৃদ্ধি করে। এদিন তা নিয়েও মমতার গলায় আক্ষেপ শোনা যায়। সেই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে মমতা জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা ওঁদের ভোট দিলেন, বিনিময়ে কী পেয়েছেন?
তৃণমূল কর্মীদের জোরকদমে মাঠে নামার আবেদন করেন মমতা। দুটি সভার শেষেই মমতার জনতার উদ্দেশ্যে প্রশ্ন, খেলা হবে তো?

আরও পড়ুন: মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal