Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

মুকুলকে সর্বভারতীয় সহ সভাপতি করছে তৃণমূল, ক্যামাক স্ট্রিটের বৈঠকে সিলমোহর অভিষেকের

মুকুলকে সর্বভারতীয় সহ সভাপতি করছে তৃণমূল, ক্যামাক স্ট্রিটের বৈঠকে সিলমোহর অভিষেকের
Mukul Roy TMC

শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এবার বড় দায়িত্ব পাওয়ার পথে তৃণমূলের এই প্রতিষ্ঠাতা সদস্য। সূত্রের খবর, বিজেপিতে যে পদে ছিলেন, তৃণমূলেও সেই সর্বভারতীয় সহ সভাপতি পদ দেওয়া হচ্ছে মুকুল রায়কে। 

শনিবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে ঢুকতে দেখা গিয়েছিল মুকুল রায়কে। জানা গিয়েছিল, আগামী দিনে তৃণমূলে মুকুলের ভূমিকা কী হবে, অভিষেকের সঙ্গে তা নিয়েই আলোচনা চলে। পাশাপাশি বিজেপির ঘর ভাঙ্গানো নিয়েও দু’জনের কথা হয় বলে সূত্রের দাবি। সেখানে তাঁকে দলের সর্বভারতীয় সহ সভাপতি করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। খুব দ্রুত মুকুল রায়ের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে যাবে। 

তবে নাম ঘোষণার ভরসায় বসে নেই মুকুল। সূত্রের খবর, মুকুল রায় অভিষেককে জানিয়েছেন, বিজেপির একাধিক বিধায়ক, সাংসদদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলছেন তিনি। দল সবুজ সংকেত দিলেই শুরু হবে অপারেশন। পাশাপাশি মুকুল রায়ের হাতে বাড়তি হিসেবে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও পড়ুন: বিরোধী নেতাকে বলব… সৌমিত্রের পর শুভেন্দুর সমালোচনায় রাজীব ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics