Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

সেরা সাংসদের পুরস্কার জিতলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, বিজেপির লকেট চ্যাটার্জি; পুরস্কার তুলে দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি 

সেরা সাংসদের পুরস্কার জিতলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, বিজেপির লকেট চ্যাটার্জি; পুরস্কার তুলে দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি 

সংসদে নিজের অবদানের জন্য ২০২২ সালে সেরা সাংসদের পুরস্কার পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অন্যদিকে লোকসভায় শ্রেষ্ঠ মহিলা সাংসদের পুরস্কার পেয়েছেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। এছাড়াও লোকসভায় সেরা সাংসদের পুরস্কার পেয়েছেন, মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। পাশাপাশি রাজ্যসভার জন্য লাইফটাইম অ্যাচিভম্যান্ট পুরস্কার জয়ী হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ মল্লিকার্জুন খারগে। এদিন প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 

সেরা সাংসদের পুরস্কার পেয়ে এদিন ডেরেক ও’ব্রায়েন দলনেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল সাংসদ বলেন, বছরের সেরা সাংসদ নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। সাংসদ হিসাবে কাজ করার ক্ষেত্রে আমাকে ধারাবহিকভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। সেই সঙ্গে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন।  

 

আরও পড়ুন: পড়ূয়াদের তীব্র আন্দোলনের জেরে জেএনইউয়ে বর্ধিত হস্টেল ফি প্রত্যাহার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation