Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

সোনভদ্রে আদিবাসী হত্যা, বারাণসী বিমানবন্দরে আটক করা হল তৃণমূলের প্রতিনিধি দলকে, প্রতিবাদে ধরণা

সোনভদ্রের ঘটনা নিয়ে সরগরম রাজনীতি

সোনভদ্রে আদিবাসী হত্যা, বারাণসী বিমানবন্দরে আটক করা হল তৃণমূলের প্রতিনিধি দলকে, প্রতিবাদে ধরণা

উত্তর প্রদেশের সোনভদ্রে নিহত এবং জখম আদিবাসী পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বারাণসীতে তৃণমূলের সংসদীয় দলকে আটক করল পুলিশ। বারাণসী বিমানবন্দরেই ডেরেক ও’ব্রায়েন, আবীর বিশ্বাস এবং সুনীল মণ্ডলকে আটক করা হয়। ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ, কেন তাঁদের আটক করা হয়েছে তা জানানো হয় উত্তর প্রদেশ প্রশাসনের পক্ষ থেকে।
প্রসঙ্গত, জমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে মোট ১০ জনকে খুন করা হয় বুধবার। সেই ঘটনার পর থেকেই থমথমে উত্তর প্রদেশের সোনভদ্রের উভা গ্রাম। সোনভদ্রের ঘটনা নিয়ে যোগী সরকারের তীব্র সমালোচনায় সরব বিরোধীরা। শুক্রবার লোকসভায় বিষয়টি উত্থাপন করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। সোনভদ্রের ঘটনাস্থলে দল পাঠানোর কথা ঘোষণা করে তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল বারাণসী বিমানবন্দরে পৌঁছোয়। বিমানবন্দর থেকে বেরনোর সময়ই তাঁদের আটক করে স্থানীয় প্রশাসন।
শুক্রবার সোনভদ্রের উভা গ্রামে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। এবার তৃণমূলের প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হল বারাণসী বিমানবন্দরেই। প্রতিবাদে বিমানবন্দরেই ধরণায় বসে যান তৃণমূলের তিন সাংসদ।

আরও পড়ুন: আদালতে সমকামিতার স্বীকৃতির আদায় আইনজীবী যুগলের কাছে এক ব্যক্তিগত জয়ও বটে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation