Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, আগামী সপ্তাহেও চলবে মেঘ-বৃষ্টির খেলা

দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, আগামী সপ্তাহেও চলবে মেঘ-বৃষ্টির খেলা

সকাল থেকেই আকাশের মুখ ভার। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন সকাল ১০টার পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুদিন ধরেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছিল জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।

আরও পড়ুন: ফের সেরার স্বীকৃতি পেল বাংলা, ‘সবুজ সাথী’ প্রকল্পে শীর্ষে বাংলা

শনিবারের সঙ্গে রবিবারও মেঘাচ্ছন্ন থাকবে শহরের আকাশ বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। রবিবারও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়ায় দফতর। আগামী সপ্তাহেও এইরকম মেঘ-বৃষ্টির খেলা চলবে বলে জানা গেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal