Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
28 July 2026

সপ্তাহের শুরুতে ভিজবে বাংলা, শেষের দিকেই পারদ পতনের সম্ভাবনা

সপ্তাহের শুরুতে ভিজবে বাংলা, শেষের দিকেই পারদ পতনের সম্ভাবনা

সপ্তাহের শুরুতে ফের ভিজবে বাংলা। কলকাতা সহ উত্তরবঙ্গ বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এমনই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জের তাপমাত্রা উর্ধ্বমুখী বাংলায়। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভবনা; আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে আবহাওয়ায়? হাওয়া অফিস যা জানাল 

বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়া সক্রি হয়েছে। পূবালি হাওয়ার প্রভাবে রাজ্য প্রচুর জলীয় বাস্প ঢুকবে। দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও বাকুড়াঁ জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সুখবরও শুনিয়েছে হাওয়া অফিস। এই সপ্তাহ শেষেই পারদ পতনের সম্ভাবনা আছে। কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal