Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

পূজামণ্ডপে মা দুর্গার সামনে নেচে সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উমা বিদায়ের আগে ঢাকের তালে নাচে মেতে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রইলো ভিডিও

পূজামণ্ডপে মা দুর্গার সামনে নেচে সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উমা বিদায়ের আগে ঢাকের তালে নাচে মেতে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রইলো ভিডিও

বিসর্জনের আগেই দুর্গা মন্ডপে ঠাকুরের সামনে ঢাকের তালে নেচে উঠলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। নিজের নাচের এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যকাউন্ট থেকে শেয়ার করে সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। এই বয়সেও এখনকার টলি নায়িকাদের রীতিমতো টেক্কা দেন এই অভিনেত্রী। নিঃসন্দেহে ঋতুপর্ণা সেনগুপ্ত একজন ভালো অভিনেত্রী। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। এদিন মায়ের বিদায়ের আগে মণ্ডপে সকলের সামনে ঢাকের তালে নেচে উঠলেন অভিনেত্রী। পরে তার সাথে তাল মিলিয়ে আরেকজন নাচে যোগদান করেন।

ভাইরাল হওয়া ভিডিও তে অভিনেত্রীর পরনে ছিল তাল সরু পাড় সাদা শাড়ি আর লাল ব্লাউজ। সঙ্গে পড়েছিলেন মানানসই গয়নাও। মন্ডপের কোনায় দাঁড়িয়ে কেউ একজন এই পুরো দৃশ্যটি ভিডিও করেছেন পড়ে সেই ভিডিওটি অভিনেত্রী শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন একাধিক মিডিয়ার লোকজনও। সকলের সাথেই তিনি কথা বলেছেন এবং দর্শকদের উদ্দেশ্যে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: মাস্ক না পরার অপরাধে এক মহিলাকে চুলের মুঠি ধরে লাথি-ঘুসি, ভিডিও ভাইরাল

সম্প্রতি এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীর ভক্তরা তার প্রশংসা করে চলেছেন বারংবার। অন্যদিকে একজন নেটিজেন তার এই ভিডিওর কমেন্ট বক্সে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার কথা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে। তবে সেই নিয়ে কোন রকম মন্তব্য করেননি এই অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz