Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

নির্ভয়া মামলা: আসামিদের আবেদন খারিজ, শুক্রবার ফাঁসি হচ্ছেই, জানাল দিল্লির আদালত

আর বিলম্ব নয়, শুক্রবার সকালেই ফাঁসি নির্ভয়াকাণ্ডে দোষীদের

নির্ভয়া মামলা: আসামিদের আবেদন খারিজ, শুক্রবার ফাঁসি হচ্ছেই, জানাল দিল্লির আদালত

ফাঁসির ঠিক আগের দিন নির্ভয়া মামলার আসামিদের পিটিশন খারিজ করল দিল্লি আদালত। ২০ মার্চ, শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা এই মামলার চার আসামি মুকেশ সিংহ, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয়কুমার সিংহর। বৃহস্পতিবার আদালত জানায়, শুক্রবার নির্ধারিত সময়েই ফাঁসি হচ্ছে আসামিদের। ২০১২ সালের ১৬ ডিসেম্বর এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী প্রমাণিত ওই চার অপরাধী। এদিন আসামিরা ফাঁসি পিছিয়ে দেওয়ার আর্জি জানায়। তারা দাবি করে, এখনও তাদের আইনি পথ বাকি রয়েছে। কিন্তু সরকারি আইনজীবী ইরফান আহমেদ আদালতকে বলেন, এই মুহূর্তে আর কোনও আইনি পথ বাকি নেই। পবন ও অক্ষয়ের দ্বিতীয় বারের প্রাণভিক্ষার আর্জি আর শুনবেন না রাষ্ট্রপতি। তিনি বিরোধী পক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, আমার বন্ধু চাইলে ১০০টি আবেদন করতে পারেন। কিন্তু সেগুলি কঠোর ভাবে আইনি পথ নয়।
এর আগে তিনবার ফাঁসি পিছিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এবারও আসামিদের আইনজীবী এ পি সিংহ আদালতে আর্জি জানান, তাঁদের আইনি পথ এখনও বাকি আছে। কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন: NPR 2020: ২০১০ সালের এনপিআরেও ঘুরিয়ে জানতে চাওয়া হয়েছিল মা-বাবার জন্মস্থান ও তারিখ?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation