যতক্ষন না আনিসের হত্যাকারীরা শাস্তি পাচ্ছে, আমাদের লড়াই চলবে; জেল থেকে বেরিয়ে হুঁশিয়ারি মীনাক্ষীর 

১০ দিন পর মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন DYFI নেত্রী মীনাক্ষী মুখার্জি। আর জেলা থেকে বেরিয়েই ফের পুরনো মেজাজে হুঙ্কার ছেড়েছেন বাম যুব নেত্রী। তিনি সাফ জানান, আনিস খান হত্যায় দোষীরা যতদিন না শাস্তি পাচ্ছেন তাঁদের এই আন্দোলন চলবে।  বেশ কয়েকবার মিনাক্ষীদের জামিনের আবেদন বাতিল হওয়ার পর সোমবার তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। যদিও সেদিন … Read more

জেলা জজের উপস্থিতিতে আনিসের দেহ তোলার প্রক্রিয়া শুরু 

দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তোলার প্রক্রিয়া শুরু করল সিট। জানা গিয়েছে, এসএসকেএম-এ দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে পরিবারের লোকজন ও সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে আনিসের দেহের ময়না তদন্ত শুরু হবে।  দ্বিতীয় বারের ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তোলা নিয়ে সোমবারও জটিলতা শুরু হয়। সিটের সদস্য ছাড়াও এদিন হাওড়ার বিএমওএইচ এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন প্রতিনিধি দলে। … Read more

আনিস কাণ্ডে সিটেই আস্থা রাখল হাইকোর্ট, মৃতদেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ

আনিসের রহস্যজনক মৃত্যুর তদন্তে রাজ্যের গঠিত সিটের ওপরেই আস্থা রাখল হাইকোর্ট। সেই সঙ্গে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত। পাশপাশি আরও একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার আদালতের তরফে বলা হয়েছে, জেলা জজের পর্যবেক্ষণ-এ মৃত ছাত্র নেতার দেহের ময়নাতদন্ত করতে হবে। মামলাকারী এবং সিটকে দ্রুত সেই রিপোর্ট দিতে হবে। এবং আনিস খানের যে ফোনটি তাঁর পরিবারের কাছে … Read more

২ পুলিশকর্মী গ্রেফতারের পরেও সিবিআইয়ের দাবিতে অনড় আনিসের পরিবার

আনিস কাণ্ডে আমতা থানার দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নবান্ন থেকে এ কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আনিসের পরিবারকে তদন্তে সহযোগিতার অনুরোধ করেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে একই কথা বলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু আগের মতোই সিবিআই তদন্তের দাবিতেই অনড় ছাত্রনেতার পরিবার। গ্রেফতারির খবর পাওয়ার পরেও তাঁরা সাফ জানিয়েছেন, বিশেষ তদন্তকারী দল … Read more

আনিস কাণ্ডে পুলিশের দু’জনকে গ্রেফতার করা হয়েছে: মুখ্যমন্ত্রী

আনিস কাণ্ডে দু’জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, আনিসের পরিবারের অভিযোগের ভিত্তিতেই দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত নিরপেক্ষ ভাবেই হবে। এদিকে, তদন্তের ভার নেওয়ার পরেই আমতা থানার ২ পুলিশ কর্মী এবং এক হোমগার্ডকে সাসপেন্ড করেছিল সিট। আর মঙ্গলবার আমতা থানার চার পুলিশকর্মীকে ভবানীভবনে তলব করা হয়েছে, যাঁদের … Read more

‘CBI তদন্ত চাইলে সব’কে দুনিয়া থেকে সরিয়ে দেব” মাঝরাতে আনিসের দাদাকে ফোনে হুমকি   

রাত তখন ১টা ৪। আনিসের দাদার কাছে একটি হুমকি আসে। ফোনের অন্যপ্রান্তে থাকা ব্যক্তি আনিসের দাদাকে হুঁশিয়ারি দেন, তাঁরা যদি সিবিআই তদন্ত চায় তাহলে আনিসের মতোই পরিবারের বাকিদেরও পরিণত হবে। আমতার ছাত্র নেতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন আনিসের দাদা সাবির খান। তাঁর আরও অভিযোগ, আনিসকে যাঁরা খুন করেছেন তাঁরাই এই হুমকি ফোন … Read more