Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু ২ সিআরপিএফ জওয়ানের।

উত্তপ্ত উপত্যকায় ফের সেনা-সন্ত্রাসবাদী সংঘর্ষ

অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু ২ সিআরপিএফ জওয়ানের।
কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা। শুক্রবার অনন্তনাগে হামলায় মৃত্যু হয়েছে দুজন সিআরপিএফ জওয়ানের, আহত হয়েছেন আরও একজন। সূত্রের খবর, অনন্তনাগের আচওয়াল চকে প্রহরারত সিআরপিএফ জওয়ানদের ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। দুই জওয়ান শহিদ হওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান এবং এক সাধারণ নাগরিক। লুকিয়ে থাকা জঙ্গিদের সন্ধান পেতে এলাকায় চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা। সেনা সূত্রে খবর, নিহত জওয়ানরা হলেন অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর মীনা এবং কনস্টেবল সন্দীপ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *