Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

বিএসএফ ক্যাম্পে গুলিতে মৃত্যু ২ জওয়ানের, পাঞ্জাবের পুনরাবৃত্তি বাংলায়

বিএসএফ ক্যাম্পে গুলিতে মৃত্যু ২ জওয়ানের, পাঞ্জাবের পুনরাবৃত্তি বাংলায়

অমৃতসরের পর এবার মুর্সিদাবাদ। ফের বিএসএফ ক্যাম্পে চলল গুলি। জলঙ্গির কাকমারিতে বিএসএফ ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় ২ জওয়ানের।

জানা গিয়েছে, বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান প্রথমে বচসায় জড়িয়ে পড়ে। এরপর একে অপরকে গুলি চালাতে শুরু করে। মৃত্যু হয় দুজনের। তবে ওই দুই বিএসএফ জওয়ানের নাম, পরিচয় জানা যায়নি।

রবিবারই, পাঞ্জবের অমৃতসরের খাসার ১৪৪ নম্বর ব্যটেলিয়নে বিএসএফের ক্যাম্পে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে। এক জওয়ানের গুলিতে পাঁচজন জওয়ান নিহত হন। জখম হন আরও কয়েকজন জওয়ান। জানা গিয়েছে, সেখানেও কোনও এক কারণে বচসা শুরু হয় প্রথমে। পরে ওই জওয়ান গুলি চালাতে বাধ্য হন। যদিও নিজেও আত্মঘাতী হন ওই জওয়ান।

আরও পড়ুন: দু’টি রুটে কম চলবে মেট্রো, একটিতে পুরোপুরি বন্ধ থাকবে; জেনে নিন বিস্তারিত 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal