Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

অভিনব প্রচার হলদিয়ার ব্লক তৃণমূলের, ফর্ম ছাপিয়ে জানতে চাওয়া হল প্রকল্পের সুবিধা অসুবিধার কথা     

অভিনব প্রচার হলদিয়ার ব্লক তৃণমূলের, ফর্ম ছাপিয়ে জানতে চাওয়া হল প্রকল্পের সুবিধা অসুবিধার কথা     

ভোটের আগে অভিনব প্রচার হলদিয়ার ব্লক তৃণমূলের নেতাদের। রীতিমত ফর্ম ছাপিয়ে জানতে চাওয়া হচ্ছে পশ্চিবঙ্গ সরকারের কোন কোন প্রকল্প থেকে সুবিধা পেয়েছে এলাকার মানুষ। ওই নির্দিষ্ট ফর্ম নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন স্থানীয় নেতারা। পাশাপাশি কেউ কোনও  প্রকল্প থেকে বঞ্চিত হলে, কোনও অভিযোগ থাকলে তাও ফর্মে লিখছেন তৃণমূলের কর্মীরা। হলদিয়ার স্থানীয় নেতৃত্বের দাবি তৃণমূলের শীর্ষ নেতাদের অনুমতি নিয়েই তাঁরা এই কর্মসূচি করছেন। 

[আরও পড়ুন- প্রথম দফায় জঙ্গলমহল, দ্বিতীয় দফায় নন্দীগ্রাম, আন্দোলনের আঁতুর ঘরে ভোট শুরু বাংলায়, আপনার ভোট কবে?]

ভোটের মুখে যখন সব রাজনৈতিক দলই প্রচারে অভিনবত্ব আনতে চাইছে, সেখানে এভাবে খাতায় কলমে নিজেদের কাজের হিসেবে দিয়ে প্রচার অন্যরকম মাত্রা পেয়েছে। বিজেপির কটাক্ষ, নির্বাচনের   আগে মুচলেকা দিয়ে ভোট চাইছে তৃণমূল।  

আরও পড়ুন: ‘করোনা-লকডাউন-পরিযায়ী শ্রমিক, এর মধ্যেই আমপানে বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ৬ কোটি মানুষ’, ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

এদিকে, তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড নিয়ে শনিবার বাঁকুড়ায় প্রচার কর্মসূচি শুরু করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। বাঁকুড়ায় কাঞ্চনপুর এলাকায় জেলা নেতৃত্বের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের রিপোর্ট কার্ড দিলেন কল্যাণ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal