Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
26 July 2026

অস্বাভাবিক মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের, নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের, নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের। নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সামন্তক দাস। ৫৭ বছরের সামন্তক দাসকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। রিজেন্ট পার্ক থানা এলাকার রানিকুঠিতে বাড়ি স্যমন্তকবাবুর।

বুধবার বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ি যায় বাড়িতে। অনেক ডাকাদাকির পর সাড়া না পেয়ে খবর দেওয়া হয় পরিবারে। মৃত্যুর খবর পেয়ে এম আর বাঙুরে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন সামন্তক বাবু বলেই জানা গিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেই পড়াশোনা করেছেন তিনি। দীর্ঘদিন পড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রচর্চা কেন্দ্র ও স্কুল অব কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডসের প্রধান ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ছিলেন তিনি।

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হল সুব্রত মুখার্জিকেও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal