
বুধবার নজরুল মঞ্চে মহানায়ক উত্তমকুমার স্মরণে চলচ্চিত্র সম্মান প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে বাংলার চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীকে অভিনন্দন জানান এবং এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভেলের ২৫ বছর উপলক্ষ্যে তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

আরও পড়ুন: ভোটের আগে যাঁরা কলাপাতায় ভাত খেতেন, আজ তাঁরা কোথায়? বিজেপিকে খোঁচা অভিষেকের
এবছর সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সেরা অভিনেত্রী মনোনীত হয়েছেন তনুজা। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন কৌশিক গাঙ্গুলি। সেরা প্রযোজকের সম্মান পেয়েছে শ্রীভেঙ্কটেশ ফিল্মস।

এছাড়াও বিভিন্ন বিভাগে সেরাদের পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন: আজ নবমী; চন্দননগরে জন্য সারারাত ট্রেন, কড়াকড়ি নিরাপত্তাতেও