Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

বেসরকারি হাসপাতালে টিকা নেবেন? জেনে নিন কোন টিকার কত দাম

বেসরকারি হাসপাতালে টিকা নেবেন? জেনে নিন কোন টিকার কত দাম

বেসরকারি হাসপাতালে কোভিড ভ্যাকসিনের দাম বেঁধে দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে রাজ্যগুলির কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় ভ্যাকসিনের দাম বেঁধে দেওয়া হয়েছে। দেখা গেছে, সিরামের কোভিশিল্ড টিকার দাম ৭৮০ টাকা, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার দাম ১,৪১০ টাকা এবং রাশিয়ার স্পুটনিক ভি টিকার দাম ১,১৪৫ টাকা। এই দামের মধ্যেই সব কর সহ যুক্ত আছে ১৫০ টাকা।

কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নির্দেশ দিয়ে জানানো হয়েছে, বেঁধে দেওয়া দামের থেকে যেন কোনওভাবেই বেশি টাকা না নেয় বেসরকারি হাসপাতালগুলি। সেই বিষয়ে রাজ্যগুলিকে নজর দিতে বলেছে কেন্দ্র।

কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, কোনও হাসপাতাল যদি বেশি টাকা নেয় তার বিরুদ্ধে মহামারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: জন্মদিন উপলক্ষ্যে নিলাম হবে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী, নিলামের টাকা ব্যয় হবে নমামি গঙ্গে প্রকল্পে

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, কোভিড টিকার দামে ১৫০ টাকা পরিষেবা কর হিসাবে নিতে পারে বেসরকারি হাসপাতালগুলি। এবার ভ্যাকসিনের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মোট ৪৪ কোটি টিকার বরাত দিয়েছে কেন্দ্রীয় সরকার। অগাস্ট মাসের মধ্যে সেই টিকা চলে আসবে কেন্দ্রের হাতে। এরমধ্যে ২৫ কোটি কোভিশিল্ড ও ১৯ কোটি কোভ্যাক্সিন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation