Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

‘একদম ফুল রোমিও’! তৃণমূল বিধায়ক মদন মিত্রকে নিজের টকশোতে ডেকে এনে ‘রোমিও’ আখ্যা দিলেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান! তুমুল ভাইরাল ভিডিও

‘একদম ফুল রোমিও’! তৃণমূল বিধায়ক মদন মিত্রকে নিজের টকশোতে ডেকে এনে ‘রোমিও’ আখ্যা দিলেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান! তুমুল ভাইরাল ভিডিও

টলিউড অভিনেত্রী নুসরত জাহান এবার অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও নিজের হাত পাকাতে শুরু করেছেন। এতদিন অভিনেত্রীকে টলিউডের বিনোদন জগত এবং রাজনীতির ময়দানে সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকতে দেখা গিয়েছিল। কিন্তু এবার নুসরত নিয়ে এলেন নিজের টকশো যেখানে আসা অতিথিরা নিজেদের ব্যক্তিগত জীবন এবং প্রেম নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করতে পারবেন তাঁর সঙ্গে।

এদিন সেখানেই অতিথি হয়ে এসেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এমনিতে মদন মিত্রের সঙ্গে রাজনীতির জগতের পাশাপাশি টলিউডের অভিনেতা এবং অভিনেত্রীদের দারুণ সুসম্পর্ক। নুসরত আবার একই রাজনৈতিক দলের সদস্য। ফলে দুজনের মধ্যকার বন্ধুত্ব দেখার মত। এদিন খোলাখুলিভাবে প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ‘কালারফুল’ মদন মিত্রকে। তিনি জানিয়েছেন দূর থেকে চলতে চলতে তিনি বুঝতে পারেন তাঁর ডান দিক এবং বাঁদিকে থাকা মানুষদের মধ্যে কারা কারা তার সঙ্গে সেলফি নিতে আগ্রহী।

এরপরই মদন মিত্রকে ‘রোমিও’ আখ্যা দিতে দেখা যায় অভিনেত্রী নুসরত জাহানকে। তবে টলিউড বিধায়ক অবশ্য খোলসা করে জানিয়ে দিয়েছেন তার কোনো রকম ‘কেস নেই বরং সবটাই ভার্চুয়াল’।

আরও পড়ুন: ‘শ্রাবন্তী বিজেপি-তৃণমূল যে দলেই থাকুক না কেন, আমি ওর পাশে আছি’! সুপারস্টার শ্রাবন্তীর দলবদল নিয়ে মুখ খুলে জানালেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান

আগামী বুধবার দেখতে পাওয়া যাবে অভিনেত্রী নুসরত জাহান পরিচালিত এই এপিসোডটি। ইতিমধ্যেই এর প্রোমো রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মদন মিত্রকে নুসরতের সঙ্গে দেখার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment