Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

করোনার দোহাই দিয়ে ভোট বন্ধ করা চলবে না, খেলা শুরু করেছ, শেষ পর্যন্ত খেলতে হবে, হুঁশিয়ারি মমতার

করোনার দোহাই দিয়ে ভোট বন্ধ করা চলবে না, খেলা শুরু করেছ, শেষ পর্যন্ত খেলতে হবে, হুঁশিয়ারি মমতার

করোনার দ্বিতীয় ঢেউের ধাক্কায় কি পিছিয়ে যেতে পারে বিধানসভা ভোট? এই আশঙ্কা উসকে দিলেন মমতা ব্যানার্জি।

নজিরবিহীন ভাবে এবার বাংলায় ৮ দফায় বিধানসভা ভোট। তা নিয়ে চাপানউতোর কম হয়নি। এবার করোনাকে হাতিয়ার করে কেন্দ্র তথা বিজেপির দিকে ম্যারাথন ভোট নিয়ে তীক্ষ্ণ আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি।

বেশ কিছুদিন ধরে সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি এমনই যে কিছু এলাকায় নতুন করে নাইট কারফিউ জারি করতে হয়েছে। এই অবস্থায় হার নিশ্চিত বুঝে ভোট স্থগিত করে দিতে পারে বিজেপি, আশঙ্কা খোদ তৃণমূল নেত্রীর গলায়। তাই আগেই মমতার হুঁশিয়ারি, কোভিড হয়েছে বলে ভোট বন্ধ করা চলবে না।

আরও পড়ুন: ফের নিম্নচাপ! আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার হুগলির চুঁচুড়ার সভা থেকে তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, করোনা কালে ভোট ৩, ৪ দফায় করা যেত না? তাঁর অভিযোগ, বিজেপি ঠিক করে দিচ্ছে কবে ভোট হবে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন যদি বলে কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করে দাও! তাহলে চলবে না। খেলা যখন শুরু হয়েছে তখন শেষ করতেই হবে।

এর আগেও তৃণমূল নেত্রী একাধিক জনসভা থেকে বাংলায় আট দফা ভোট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। নির্বাচন কমিশন বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছিলেন। ভোটের দিনক্ষণ বিজেপি নেতাদের সুবিধামত ঠিক করা হয়েছে বলেও তোপ দেগেছিলেন তিনি।

এদিন সভা থেকে মমতা ব্যানার্জি বলেন, দক্ষিণ ২৪ পরগণা তৃণমূলের দখলে বলে এখানে তিন দফায় ভোট। অসম আর তামিলনাড়ুর কথা টেনে মমতার অভিযোগ, তামিলনাড়ুর ২৩৪ আসনে একদিনে ভোট। আর বাংলার ২৯৪ আসনে ৮ দফায় ভোট হচ্ছে কোন যুক্তিতে!

আরও পড়ুন: বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, আনিস খানের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ হাইকোর্টের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal