Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

বাঁদরদের সাথে মারপিটও করছে আবার খেলাও করছে এই বাচ্চা ছেলেটি, দেখুন সেই ভাইরাল ভিডিও

মানুষে মানুষে ঝগড়া হতে নিশ্চয়ই দেখেছেন বহুবার। কিন্তু মানুষের সাথে জন্তু-জানোয়ারের ঝগড়া হতে দেখেছেন কোনদিন?

বাঁদরদের সাথে মারপিটও করছে আবার খেলাও করছে এই বাচ্চা ছেলেটি, দেখুন সেই ভাইরাল ভিডিও

মানুষে মানুষে ঝগড়া হতে নিশ্চয়ই দেখেছেন বহুবার। কিন্তু মানুষের সাথে জন্তু-জানোয়ারের ঝগড়া হতে দেখেছেন কোনদিন? সিনেমায় হয়তো দেখেছেন। গ্রাফিক্সের সাহায্যে নায়ক বাঘ, ভাল্লুক, সিংহের সাথে লড়াই করছে। তবে রিল লাইফ থেকে বেরিয়ে এসে রিয়েল লাইফে মানুষের সাথে জন্তু-জানোয়ারের ঝগড়া খুবই বিরল। তবে অসম্ভব কিছু নয়। সম্প্রতি এমনটাই ঘটতে দেখা গেল একটি ভাইরাল ভিডিওতে।

সম্প্রতি নেটদুনিয়ায় বেশ ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা বাড়ির ছাদে ৬ থেকে ৭ খানা বাঁদর মিলে ঘেরাও করেছে একটি ছেলেকে। ভিডিওটির শুরুতে যদিও দেখা যাচ্ছিল ছেলেটির সাথে দিব্যি খেলা করছে ওই বানরগুলো। কিন্তু হঠাৎই খেলার ছলে শুরু হয় হাতাহাতি। এরপরই ওই বাঁদর গুলোর সাথে যুদ্ধ লাগে ছেলেটির। রীতিমতো মারপিট যাকে বলে। ওই বানর গুলির মধ্যে সবথেকে বড় বাঁদরটি বাচ্চা ছেলেটিকে এক ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে। বাচ্চা ছেলেটির বয়স বেশি নয়, জোর ৪ কী ৫ বছর। তবে সেও হেরে যাবার পাত্র নয়। উঠে দাঁড়িয়ে একাই বানরের দলের সাথে লড়াই করতে লাগে সে।

তবে এই লড়াইতে সবশেষে কার জয় হয় তা বোঝা বড় কঠিন। কারণ কিছুক্ষণ পরেই দেখা যায় বাঁদরদের সাথে ফের ভাব হয়ে গেছে তার। আবার একসাথে খেলা করছে তারা। সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে তা মুহূর্তের মধ্যে। ইতিমধ্যেই ১৮ মিলিয়ন ভিউ পড়েছে এই ভিডিওটিতে। তবে এই ভিডিওটি কবেকার এবং কোথাকার সেইসব কোনো তথ্য জানা যায়নি এখনো।

আরও পড়ুন: মনে হবে যেন ‘দ্যা জঙ্গল বুক’ এর পাতা দিয়ে উঠে এসেছে! দেখে নিন এই জীবন্ত মোগলিকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz