ভোটের লাইনে গিয়ে গুলি চালিয়েছে দিল্লির পুলিশ। হেরে গেছে বুঝে চক্রান্ত করছেন অমিত শাহ। আমি অনেক দিন ধরে বলছি, আজ প্রমাণ হয়ে গেল। অমিত শাহের ইস্তফা চাই। বনগাঁর সভা থেকে সুর চড়ালেন মমতা ব্যানার্জি। শনিবারই উত্তরবঙ্গ রওনা হচ্ছেন মমতা। রবিবার যাবেন শীতলকুচির ঘটনাস্থলে।
আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস, পুজোয় বৃষ্টি হবে? বর্ষাসুরের মতিগতি বুঝতে নাজেহাল বাঙালি
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির। এবার মুখ খুললেন মমতা ব্যানার্জি। অমিত শাহের ইস্তফা দাবি মমতার। রবিবার রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের।




