Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

WB Election 2021Live: হেভিওয়েট ভোটারদের নিউ নর্মাল ভোটের খণ্ডচিত্র

WB Election 2021Live: হেভিওয়েট ভোটারদের নিউ নর্মাল ভোটের খণ্ডচিত্র

শুরু হল ভোট উৎসব। বঙ্গে প্রথম দফার ভোট রাজ্যের ৫ জেলার ৩০ আসনে। করোনা পরিস্থিতিতে হেভিওয়েট নেতাদের নিউ নর্মাল ভোট কেমন হচ্ছে দেখে নিন।

ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার নয়াগ্রাম বিধানসভায় কেন্দ্রের কুলিয়ান গ্রামে সকালেই ভোট দেন তিনি।

Dilip
২১ মার্চ এগরায় অমিত শাহের প্রচার সভায় অফিসিয়ালি বিজেপিতে যোগ দেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। শনিবার কাঁথি ভোট কেন্দ্রে ভোট দেন শিশির অধিকারী। ভোট দেওয়ার পরে শিশির জানান, প্রধানমন্ত্রীর হাত শক্ত হল।
sishir-adhikari
শালতোড়ার ২৬০ নং বুথে ভোট দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাবা-মাকে সঙ্গে নিয়ে এদিন ভোট দিতে আসেন। সাক্ষাৎকারে জানালেন, গ্রামের মানুষের সঙ্গে হইহই করে ভোট দিলাম‌।
Saumitra
ভোট দিলেন পুরুলিয়ার মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু।
sandhyarani
পুরুলিয়ার সাংসদ এবং রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিলেন।
jatirmoy

আরও পড়ুন: মহম্মদ সেলিম: হুমকি উড়িয়ে বিপুল জনসমাগমই বাম-কংগ্রেসের ক্ষমতায় আসার ইঙ্গিত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal