Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
4 July 2026

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! দুর্ভোগ উত্তরবঙ্গেও 

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! দুর্ভোগ উত্তরবঙ্গেও 

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কার্যত ভারী বৃষ্টির দেখা মিলছিল না। যার জেরে অদ্রতাজনিত অস্বস্তি ছিলই। তবে এবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়ায় দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদনীপুর, পশ্চিম মেদনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এদিন কলকাতার তাপমাত্রাও বেশকিছুটা কমতে পারে বলে খবর। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যেখানে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে উত্তরবঙ্গ ভাসছে। তিস্তা, জলঢাকা, সংকোষ নদী বিপদ সীমার ছাড়াতে পারে। যদিও বন্যা পরিস্থিতি থাকলেও সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই হাওয়া অফিস জানিয়েছে।

আরও পড়ুন: মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল

এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও এই ক’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদুৎ সহ ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও আবহাওয়ায় দফতর জানিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal