Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

পরনে রয়েছে লাল হলুদ কম্বিনেশন শাড়ি, গলায় সোনার হার! ‘সুন্দরী কমলা’ গানে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে কোমর দোলালেন সকলের প্রিয় মিঠাই, তুমুল ভাইরাল ভিডিও

পরনে রয়েছে লাল হলুদ কম্বিনেশন শাড়ি, গলায় সোনার হার! ‘সুন্দরী কমলা’ গানে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে কোমর দোলালেন সকলের প্রিয় মিঠাই, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে বাঙালির মনে বিরাজ করছে মিঠাই। ধারাবাহিক প্রেমী মানুষেরা বর্তমানে মিঠাইয়ের অন্ধভক্ত। খুব অল্পসময়ের মধ্যেই মিষ্টি চঞ্চল স্বভাবের এই মেয়েটি দর্শকের মন জয় করে নিয়েছে। জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে প্রথম স্থানে মিঠাই ধারাবাহিক রয়েছে। আর এই দুষ্টু মিষ্টি মিঠাই এর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করলেও জি বাংলার মিঠাই ধারাবাহিকের মাধ্যমেই সৌমিতৃষার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দর্শকমহলে।

অভিনয় ছাড়াও সৌমিতৃষা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে তাকে বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায়। রিল বানাতে বড্ড ভালোবাসে, তাই অনেকেই তাকে রিল কুইন বলে ডাকে। মাঝেমধ্যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

সম্প্রতি জি বাংলার ইনস্টাগ্রামের অফিশিয়াল পেজ থেকে অভিনেত্রীর একটি নাচের ভিডিও পোস্ট করা হয়েছে, যে ভিডিওটিতে দেখা যাচ্ছে সৌমিতৃষা ‘কমলা সুন্দরী’ গানে কোমর দুলিয়ে নিতে চলেছেন। তার পরনে লাল হলুদ কম্বিনেশনের একটি সুন্দর শাড়ি, গা ভর্তি গয়না এবং মাথায় এক ঢাল খোলা চুল নিয়ে সুন্দর গানের তালে নেচে চলেছেন তিনি।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হলেন সুশান্ত সিং রাজপুতের বাবা, অবস্থা আপাতত স্থিতিশীল

বর্তমানে মিঠাই ধারাবাহিক একেবারে জমজমাট। মিঠাই এবং সিদ্ধার্থের বিয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সিদ্ধার্ত বিয়েতে বিশ্বাসী হয়ে উঠেছে। এবার শুধু দেখার অপেক্ষা শেষ অবধি কি ভালোবাসা তেও বিশ্বাসী হয়ে ওঠে সে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment