Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

করোনা কালে বৃষ্টিভেজা পুজোর পূর্বাভাস আলিপুরের, নবমী থেকে কাটতে পারে দুর্যোগ

পুজোয় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

করোনা কালে বৃষ্টিভেজা পুজোর পূর্বাভাস আলিপুরের, নবমী থেকে কাটতে পারে দুর্যোগ

বাড়ছে নিম্নচাপের শক্তি। পুজোর ক’দিন বৃষ্টিতেই কাটবে, ষষ্ঠীর দিন পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে গিয়েছে। ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে তা বাংলাদেশের দিকে এগোবে। আর পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। সমুদ্র উত্তাল হবে।

আরও পড়ুন: বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

সপ্তমী থেকেই ভারী বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্র ও শনিবার প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দিঘা, মন্দারমণি, বকখালি প্রভৃতি অঞ্চলে সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে সবাইকে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal