Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

মঙ্গলবারও জেলায় জেলায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া; আবহাওয়া নিয়ে আর কী জানাল হাওয়া অফিস 

মঙ্গলবারও জেলায় জেলায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া; আবহাওয়া নিয়ে আর কী জানাল হাওয়া অফিস 

মঙ্গলবার রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে জানা গিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতি এরকমটাই থাকবে। 

দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই বৃষ্টি হলেও মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে মঙ্গলবার ঝড়ের গতিবেগ তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে। 

এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ওই জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভবনা রয়েছে বলেও আবহাওয়ায় দফতর জানিয়েছে। 

আরও পড়ুন: আন্তর্জাতিক যুব দিবসে ৬ লক্ষ যুবযোদ্ধাকে কুর্নিশ অভিষেক ব্যানার্জির, বাংলার চিরন্তন সম্প্রীতি রক্ষার আবেদন

তবে তীব্র গরমের অস্বস্তির মধ্যে হঠাৎ আবহাওয়া পরিবর্তনে বেশ কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। যদিও গরম নিয়ে আশঙ্কার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়ায় দফতর। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে। আর যার জেরে ফের একবার তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। যার ফলে ফের একবার ফিরবে অস্বস্তি। এবং আবহাওয়াবিদদের মতে, এবারে এখনও যা পরিস্থিতি তাতে রেকর্ড গরম পড়তে চলেছে। 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal